হাতির তাণ্ডবে চাষীদের স্বপ্নের আলু চাষে ক্ষতির আশংকা
দি নিউজ লায়নঃ চাষীদের স্বপ্নের চাষ আলু চাষ প্রত্যেক বছর এই আলু চাষের সময় এলে এক গুচ্ছ স্বপ্ন নিয়ে কার্যত কোমর বেঁধে নেমে পড়ে চাষীরা ভালো ফলনের আশায়, কিন্তু সেই স্বপ্নের আলু চাষে হাতির তাণ্ডব এর ফলে কার্যত চিন্তিত স্থানীয় আলু চাষীরা। উল্লেখ্য বেশ কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত,আলু গাছ বেরোনোর আগেই শুক্রবার ভোর নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের রামনগর এলাকায় হাতির তান্ডবের ফলে নষ্ট হয়েছে একাধিক আলু চাষের জমি।
যার ফলে রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছে ওই এলাকার চাষীদের। এই সম্বন্ধে স্থানীয় এক চাষী জানিয়েছেন ১০ দিন আগে লাগানো হয়েছে আলু,গাছ বেরোনোর আগেই তান্ডব চালিয়েছে হাতির পাল,যার ফলে রীতিমতো চিন্তিত আমরা।বহু টাকা খরচা করে ভালো ফলনের আশা দেখেছিলাম আমরা।শুরুতেই হাতির তান্ডবের ফলে কার্যত মাথায় হাত পড়ে গিয়েছে আমাদের।রাজ্য সরকার যাতে এই বিষয়ের উপর নজর পাঠ করে তাহলে হয়তো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফিরে পাবো আমরা। আলু চাষের পাশাপাশি মাঠে থাকা পাকা ধান ও খামারে থাকা ধান এর প্রচুর ক্ষতি করছে হাতির দল।
পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের জামিরগোট, রামনগর, ভাদুতলা এলাকার পাশাপাশি কেশপুর ব্লক এর আনন্দপুর থানার অন্তর্গত তেঘরি অঞ্চলের বিভিন্ন গ্রামে ঢুকে হাতির দল তাণ্ডব চালাচ্ছে। প্রায় ৫০ টি হাতি বিভিন্ন ভাগে ভাগ হয়ে গ্রামে গ্রামে গিয়ে তাণ্ডব শুরু করেছে ।যার ফলে একদিকে যেমন ফসলের ক্ষতি হচ্ছে, তেমনি হাতির হামলার আশঙ্কায় গ্রামবাসীরা হাতি তাড়াতে যেতে পারছে না। যার ফলে ওই এলাকার গ্রামবাসীরা বন দফতরের ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন।হাতি তাড়ানোর কাজে যুক্ত হুলাপার্টির সদস্যদের দেখা যায়নি বলে গ্রামবাসীরা জানান ।তাই হাতি নিয়ে সমস্যায় পড়েছে ওই এলাকার গ্রামবাসীরা।

Post a Comment